প্রাকৃতিকভাবে রক্তচাপ কমানোর উপায়

কেন উচ্চ রক্তচাপ ক্ষতিকারক হতে পারে এবং তা কমাতে কী করা যেতে পারে তা আমাদের ডাক্তাররা ব্যাখ্যা করেন।

উচ্চ রক্তচাপ কেন বিপজ্জনক

উচ্চ রক্তচাপকে কখনও কখনও “নীরব ঘাতক” বলা হয়। সাধারণত এর কোনো উপসর্গ থাকে না, কিন্তু সময়ের সঙ্গে এটি চোখ, হৃদ্‌যন্ত্র ও কিডনির ক্ষতি করে। যাঁদের হার্ট অ্যাটাক হয়, তাঁদের বেশিরভাগেরই উচ্চ রক্তচাপ থাকে।

স্বাভাবিক রক্তচাপ প্রায় ১২০/৮০। ১৩০/৯০ বা তার বেশি হলে তা উচ্চ রক্তচাপ। আপনার রক্তচাপ বেশি বলা হলে তা উপেক্ষা করবেন না। ওষুধ লাগবে কি না, স্বাস্থ্যকর্মীকে জিজ্ঞেস করুন।

রক্তচাপ কমানোর চারটি উপায়

  1. লবণ কম খান। রান্নায় বা খাবার টেবিলে বাড়তি লবণ দেবেন না।
  2. ওজন কমান। চর্বি ও চিনি কম খান।
  3. নিয়মিত ব্যায়াম করুন। দিনে আধা ঘণ্টা হাঁটলেই উপকার হয়।
  4. মানসিক চাপ কমান। ব্যক্তিগত, কাজের বা আর্থিক বড় সিদ্ধান্ত নেওয়ার সময় ভাবুন সেগুলো আপনার রক্তচাপে কী প্রভাব ফেলতে পারে।

এসব পরিবর্তন ও ওষুধের পরেও রক্তচাপ বেশি থাকলে স্বাস্থ্যকর্মীর সঙ্গে দেখা করুন।

গুরুত্বপূর্ণ: এই তথ্য সাধারণ শিক্ষার জন্য। এটি কোনো স্বাস্থ্যকর্মীর পরামর্শের বিকল্প নয়। আপনি যদি আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হন, বা আপনার উপসর্গ খারাপ হতে থাকে, তাহলে একজন স্বাস্থ্যকর্মীর সঙ্গে দেখা করুন। জরুরি অবস্থায় অবিলম্বে নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে যান।

তথ্যসূত্র

  • NHS (UK): Check your blood pressure reading
  • NHS (UK): High blood pressure
  • WHO: Hypertension

এই তথ্য সম্পর্কে

আমাদের চিকিৎসকেরা প্রতিটি রিসোর্স লেখেন ও পর্যালোচনা করেন। আমরা কীভাবে আমাদের রিসোর্স তৈরি করি

কোনো ভুল চোখে পড়লে আমাদের ইমেল করুন: doctors@developingmedicine.org

সম্পর্কিত তথ্য

বাংলায় আমাদের সব স্বাস্থ্য তথ্য