গর্ভকালীন ডায়াবেটিস কি এবং কেন হয়

আমাদের ডাক্তাররা গর্ভকালীন ডায়াবেটিসের কারণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করেন।

গর্ভকালীন ডায়াবেটিস কী?

গর্ভাবস্থায় শরীরের বাড়তি শক্তি দরকার হয়, তাই রক্তে বেশি শর্করা থাকে। কখনও কখনও শরীর যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না — যে হরমোন শর্করাকে কোষে ঢুকতে সাহায্য করে — ফলে শর্করা রক্তেই থেকে যায়। একেই গর্ভকালীন ডায়াবেটিস বলে। সাধারণত গর্ভাবস্থার দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকে এটি দেখা দেয়।

নিয়মিত চেকআপ কেন জরুরি

আগেভাগে ধরা পড়লে ও ঠিকমতো চিকিৎসা হলে সাধারণত আপনার বা শিশুর কোনো সমস্যা হয় না। গর্ভকালীন চেকআপে যান, সেখানে রক্তে শর্করা পরীক্ষা করার কথা। কেক, বিস্কুট, ফ্রেঞ্চ ফ্রাই ও মিষ্টি পানীয়ের মতো মিষ্টি খাবার কম খেলে প্রায়ই শর্করা কমানো যায়। কখনও ট্যাবলেট বা ইনসুলিন লাগে, তবে শুধু স্বাস্থ্যকর্মী বললে তবেই নিন।

কাদের ঝুঁকি বেশি?

  • যাঁদের আগে থেকেই ডায়াবেটিস আছে। গর্ভধারণের আগেই শর্করা ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা উচিত।
  • যাঁদের ওজন বেশি।
  • যাঁদের আগে গর্ভকালীন ডায়াবেটিস হয়েছিল।

গুরুত্বপূর্ণ: এই তথ্য সাধারণ শিক্ষার জন্য। এটি কোনো স্বাস্থ্যকর্মীর পরামর্শের বিকল্প নয়। আপনি যদি আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হন, বা আপনার উপসর্গ খারাপ হতে থাকে, তাহলে একজন স্বাস্থ্যকর্মীর সঙ্গে দেখা করুন। জরুরি অবস্থায় অবিলম্বে নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে যান।

তথ্যসূত্র

  • NHS: Gestational diabetes
  • NHS: Treatment of gestational diabetes
  • WHO: Diabetes
  • CDC: About gestational diabetes

এই তথ্য সম্পর্কে

আমাদের চিকিৎসকেরা প্রতিটি রিসোর্স লেখেন ও পর্যালোচনা করেন। আমরা কীভাবে আমাদের রিসোর্স তৈরি করি

কোনো ভুল চোখে পড়লে আমাদের ইমেল করুন: doctors@developingmedicine.org

সম্পর্কিত তথ্য

বাংলায় আমাদের সব স্বাস্থ্য তথ্য